Showing posts with label গোপালগঞ্জ. Show all posts
Showing posts with label গোপালগঞ্জ. Show all posts

Saturday, January 4, 2014

তোমরা যারা গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে চাও

বর্তমান ১৮ দলের মার্চ ওফ ডেমোক্রেসি আন্দোলন নিয়ে আমি হতাশ। আমি সব সময়ই শাহবাগের মত উপরের দিকে মুখ করে শুয়ে পরা আন্দোলনে বিশ্বাসী। 

আজ টিভিতে ১৮ দল নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখলাম, এক মহিলা পুলিশকে হুমকি দিতে, " বাড়ি কোথায়? গোপালগঞ্জ? গোপালগঞ্জের নামই পাল্টে দিব" 

ইউ নো, বর্তমান Bangladesh Awami League(BAL) পুলিশ বিভাগে প্রচুর গোপালগঞ্জ থেকে নিয়োগ দিয়েছেন। একারনেই হয়ত খালেদা জিয়ার এধরনের বুলি।

যাক সে কথা, নাম পরিবর্তন করতে চায় খুব ভাল। তোমরাতো জানোই বাবুল তথা আবুল বিড়ম্বনায় আমি জাফর ইকবাল হয়েছি। তবে একান্তই যদি বেগম খালেদা জিয়া নাম পরিবর্তন করতে চান তবে আমার ব্যক্তিগত একটা প্রস্তাবনা ছিল।তাতে আমার মত বুদ্ধিজীবী সুশীলকেও সম্মান করা হবে, আমার নামাংশও উচ্চারিত হবে আবার আওয়ামি পন্থিরাও খুব একটা অখুশি হবে বলে মনে হয়না। 
তাই, তোমরা যারা গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে চাও তারা BALগঞ্জ দিতে পার।