Showing posts with label গণজাগরণ মঞ্চ. Show all posts
Showing posts with label গণজাগরণ মঞ্চ. Show all posts

Saturday, January 4, 2014

তোমরা যারা পাকিস্তান দুতাবাসের সামনে ইমরানকে পিটিয়েছ

তোমরা জানো আমি একটু ভীতু মানুষ ।এই ভীতু হওয়ার কারনেই ৭১ এ আমার মা আমাকে ও কাজল শর্ষীনা হুজুরের কাছে রেখে এসেছিলো ।শর্ষীনার হুজুর রাজাকার হলেও জামায়াত শিবির করতো না ।সে অনেক ভালো ।

যা বলছিলাম ,গতকাল রাতে আমি আমার এক সহকর্মীর সাথে শিবির নিয়ে কথা বলছিলাম ।সে আমাকে কথার এক পর্যায়ে বললো -জাফর স্যার ,আপনি কি কখনো গ্রিল মুরগি কাটার কাঁচি দেখেছেন? আমি বললাম হয়তো দেখেছি কিন্তু মনে নেই ।সে জানালো ঐ কাঁচি দিয়েই শিবির রা রগ কাটে ।আমি ভয়ে আতকে উঠলাম ।একটা মানুষকে আরেকটা মানুষ পুলিশের মতো গুলি করে মারে না ,ছাত্রলীগের সোনার ছেলেদের মতো চাপাতি দিয়ে মারে না কিন্তু কাঁচি দিয়ে রগ কেটে দেয় ।সাথে সাথে আমি শাহরিয়ার কবিরকে ফোন দিয়ে বললাম ,আপনি ৭১ এ গ্রিল মুরগি কি দিয়ে কেটেছেন? তখন সে জানালো স্প্রিং যুক্ত একধরনের ধারালো কাঁচি দিয়ে ।আমি আবারো ভয় পেলাম ।ভয়ে ভয়ে রাতে ঘুমাতে গেলাম ।